২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর জয়  

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, মুরতুজা সরকার মানিক নারকেল গাছ প্রতীকে ছয় হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহাজান আলী সরকার পুতু নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৭৯১ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদৎ ইসলাম শাহাজুল ধানের শীষ প্রতীকে চার হাজার ৭৬ ভোট পেয়েছেন বলেও জানান তিনি।