মহেশপুর পৌরসভায় আ. লীগের জয়লাভ
ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুর রশিদ খান মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
আব্দুর রশিদ নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮৭১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৮৮ ভোট।
পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৪৩৩ জন। ৯টি কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ হয়।
