২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উজিরপুরের প্রথম মেয়র আ. লীগের গিয়াস

বরিশালের উজিরপুর পৌরসভার প্রথম মেয়র হলেন আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ঝুমুর বালা গিয়াসকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

গিয়াস উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল ইসলাম খান ধানের শীষে পেয়েছেন ২ হাজার ৩৬০ ভোট।

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি পৌরসভা হিসেবে গেজেটভুক্ত হয় উজিরপুর।

পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৪৭৮ জন। মোট ৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।