গাইবান্ধা পৌরসভায় আ. লীগ প্রার্থী জয়ী
গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি ১০ হাজার ৬৪৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামাণিক পেয়েছেন ৭ হাজার ২৭২ ভোট।
