২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে রফিকুলই মেয়র থাকছেন

খাগড়াছড়ি পৌরসভায় সন্মিলিত নাগরিক কমিটির প্রার্থী রফিকুল আলম মেয়র পদে পুনরায় জয়লাভ করেছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:25 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা এটিএম কাউসার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

এই পৌরসভায় বর্তমান মেয়র রফিকুল আলম মোবাইল প্রতীক নিয়ে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করে ৯ হাজার ৫৪২ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের শানে আলম ৫ হাজার ৫৩৭ ভোট পেয়েছেন।

এছাড়া বিএনপি প্রার্থী আবদুল মালেক মিন্টু ধানের শীষ প্রতীকে ৩ হাজার ৭৬৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

মেয়র পদে এবার প্রতদ্বন্দ্বিতা করেন শানে আলম (আওয়ামী লীগ), আবদুল মালেক মিন্টু (বিএনপি), মোহাম্মদ ইসহাক (জাতীয় পার্টি), রফিকুল আলম (সন্মিলিত নাগরিক কমিটি) ও কিরন মারমা (নাগরিক সমাজ)।

খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার: ৩৩ হাজার ৬১৯ জন। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ১২২ ও নারী ১৪ হাজার ৪৯৭ জন। মোট ভোট কেন্দ্র ১৭টি।