২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও বিএনপি পঞ্চগড় পৌরসভায়

পঞ্চগড় পৌরসভায় বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম ধানের শীষের তৌহিদুলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তৌহিদুল ইসলাম ১৩ হাজার ৮৬৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাকিয়া খাতুন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৯৮ ভোট।

পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৭৭৫ জন। মোট ১৩টি ভোটকেন্দ্রের সব কটিতে ভোট গ্রহণ হয়।