গোবিন্দগঞ্জে আবার মেয়র হলেন আ. লীগের আতাউর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় আবার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান।
বুধবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহীনুর রহমান প্রামানিক তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৫ হাজার ৫১০ ভোট। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. ফারুক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৭৯৩ ভোট।
