২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নজিপুর পৌরসভায় নৌকার জয়

নওগাঁর নজিপুর পৌরসভায় আওয়ামী লীগের রেজাউল ইসলাম চৌধুরী মেয়র পদে জয়লাভ করেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মালেক নৌকার রেজাউলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

রেজাউল ৬ হাজার ২৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৩২ ভোট।

পৌরসভার ভোটার ১৪ হাজার ৮২৩ জন এবং ভোটকেন্দ্র ৯টি।