সুনামগঞ্জ পৌরসভায় মেয়র আ. লীগ প্রার্থী জগলুল
সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের আয়ূব বখত জগলুল মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৮৪৫ ভোট। আয়ূব বখত জগলুল দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।
মোবাইল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন পেয়েছেন ১০ হাজার ৪৮৬ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ৪০৩৭৪ জন। ২৩টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
