২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়াসভায় আ.লীগ প্রার্থী জয়ী

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো আসাদুল হক ভুইয়া মেয়র পদে জয়লাভ করেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মো আসাদুল হক ভুইয়া পান সাত হাজার ৭১২ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম পান দুই হাজার ৭৩৫ ভোট।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো আসাদুল হক ভুইয়া, কেন্দুয়া উপজেলা বিএনপির শফিকুল ইসলাম।

এ পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৬৪৬ জন। মোট ৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।

বিগত নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল হক ভুইয়া মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি মারা যাওয়ায় এবার এখানে তার ছোট ভাই মো আসাদুল হক ভুইয়া প্রার্থী হয়ে জয়ী হন।