বানারীপাড়ার মেয়র আ. লীগের সুভাষ
বরিশালের বানারীপাড়া পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সুভাষ চন্দ্র শীল।
জেলার রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী বুধবার রাতে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করেন।
তিনি জানান, বানারীপাড়া পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সুভাষ চন্দ্র শীল পাঁচ হাজার ৩৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মাহমুদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৩ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে।
