কিশোরগঞ্জে নৌকার জয়লাভ
কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের পারভেজ মিয়া জয়লাভ করেছেন।
এডিসি (রেভিন্যু) ও রিটার্নিং কর্মকর্তা কাজী আবেদ হোসেন নৌকার পারভেজ মিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
পারভেজ মিয়া ২২ হাজার ৯৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাজহারুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৮৫৯ ভোট।
