২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়ায় বহিষ্কৃত আ.লীগ নেতা জয়ী

নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ থেকে সম্প্রতি বহিষ্কৃত ফকির মুশফিকুর রহমান মেয়র পদে জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার রাতে রিটানিং কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

চামচ প্রতীক নিয়ে ফকির মুশফিকুর রহমান পান ৩ হাজার ৮১২ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো ওয়াহিদুজ্জামান (হীরা) পান এক হাজার ৭৫৪ ভোট।

মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মো. ওয়াহিদুজ্জামান (হীরা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এস এম ওয়াহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী ফকির মুশফিকুর রহমান, স্বতন্ত্র (আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত) বিএম এমদাদুল হক, স্বতন্ত্র (আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত), স্বতন্ত্র মো. লায়েক শেখ, স্বতন্ত্র এসএম ইমরান রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ১৪৪ জন। মোট ৯টি কেন্দ্রের ৮টিতে ভোট গ্রহণ করা হয়।

অনিয়নের অভিযোগে পূব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৬ জন । ফকির মুশফিকুর রহমান তার নিকটতম মো. ওয়াহিদুজ্জামান (হীরা) এর থেকে ২ হাজার ৫৮ ভোটে এগিয়ে থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয়েছে।