২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাটমোহর পৌরসভায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী

পাবনার চাটমোহর পৌরসভায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল মেয়র পদে জয়লাভ করেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা সেহলী লায়লা বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

জগ প্রতীক নিয়ে মির্জা রেজাউল করিম দুলাল ৩ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২ হাজার ৯০৩ ভোট।