বীরগঞ্জে জামায়াত নেতা হানিফ ফের নির্বাচিত
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মৌলানা মোহাম্মদ হানিফ পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি জামায়াত রাজনীতির সাথে সম্পৃক্ত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৌলানা মোহাম্মদ হানিফ ৪ হাজার ৫শ’ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশাররফ হোসেন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৮৪৮ ভোট।
এর আগের নির্বাচনেও হানিফ মেয়র নির্বাচিত হয়েছিলেন।
