২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুর পৌরসভায় নৌকার জয়

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আশরাফ মেয়র পদে জয়লাভ করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা এ জেড এম শার্জিল হাসান নৌকার আশরাফকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

আশরাফ ১০ হাজার ১৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এহেসান কুফিয়া ধানের শীষ প্রতীকে ৪ হাজার ১৬২ ভোট পেয়েছেন।