২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর জয়

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল কাইয়ুম জয়লাভ করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আলম বেসরকারিভাবে আবদুল কাইয়ুমকে বিজয়ী ঘোষণা করেছেন।

আবদুল কাইয়ুম জগ প্রতীকে ১০ হাজার ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. কামরুল ইসলাম চৌধুরী মামুন নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১৬ ভোট।