সুন্দরগঞ্জে আব্দুল্লা ফের জয়ী
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লা আল মামুন পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে তিনি পান চার হাজার ৮৪১ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামাণিক পান এক হাজার ৯৯৩ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আবদুল্লাহ আল মামুন, বিএনপির আজাদুল করিম প্রামাণিক, জাতীয় পার্টির (এ) মশিউর রহমান, জাতীয় পার্টির জেপির মশিয়ার রহমান, জাসদের শাহাদৎ হোসেন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ-উল-ইসলাম চঞ্চল ও আওয়ামী লীগ সমর্থক শাহীন আহম্মেদ।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক জানান, সুন্দরগঞ্জে মোট ভোটার ১২ হাজার ৫০৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৯৫ ও মহিলা ৬ হাজার ৩০৯ জন। ভোট কেন্দ্র ৯টি।
