২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেনপুর পৌরসভায় আ. লীগের জয়লাভ

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল কাইয়ুম খোকন জয়লাভ করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তরফদার সোহেল রহমান নৌকা প্রতীকের খোকনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

খোকন ৪ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সৈয়দ হোসেন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭২৭ ভোট।