২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছা ও চালনায় নৌকার প্রার্থীরা জয়ী

খুলনার পাইকগাছা ও চালনা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির উদ্দিন জানান, পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সেলিম জাহাঙ্গীর মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সাত্তার ধানের শীষ প্রতীক নিয়ে দুই হাজার ৬০৩ ভোট পেয়েছেন।

এ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ নারকেল গাছ প্রতীক নিয়ে ৫৯৪ ভোট পেয়েছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চালনা পৌরসভার রিটার্নিং অফিসার মৃণাল কান্তি দে বলেন, ‘চালনা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সনৎ কুমার বিশ্বাস মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

‘তিনি ৪ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মন্ডল ‘জগ’ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৫১৯ ভোট।

এছাড়া বিএনপি প্রার্থী শেখ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে এক হাজার ১৮ ভোট পেয়েছেন।