ভোলার ৩ পৌরসভায় আ. লীগ প্রার্থী বিজয়ী
ভোলার সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
ভোলা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. মনিরুজ্জামান মনির ২১ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানিয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান পেয়েছেন এক হাজার ৪৫ ভোট।
বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মো. রফিকুল ইসলাম ছয় হাজার ৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুজ্জামান কবির পেয়েছেন এক হাজার ৪৪ ভোট।
দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন তালুকদার ছয় হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৬৭৯ ভোট।
