দিনাজপুরের হাকিমপুরে নৌকা জয়ী
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জামিল হোসেন চলন্ত নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিল হোসেন চলন্ত (নৌকা) ৮ হাজার ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট।
