২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঞায় মেয়র আ. লীগের ফারুক

ফেনীর দাগনভূঞা পৌরসভায় আওয়ামী লীগের ওমর ফারুক খান মেয়র পদে জয়লাভ করেছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সন্ধ্যা রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানম ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে ওমর ফারুক খান পেয়েছেন ১১ হাজার ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের কাজী সাইফুর রহমান স্বপন পেয়েছেন ২ হাজার ৩৪৬ ভোট।

ওমর ফারুক এ পদে পুনরায় নির্বাচিত হলেন।

এ পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৫৬৭ জন। ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।