২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাংগায় মেয়র আ. লীগের শামছুল হক

খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী শামছুল হককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

মাটিরাঙার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন সাত হাজার ৩৩৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বাদশা মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৩৮৫ ভোট।

তিন মেয়র প্রার্থীর মধ্যে অপরজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহামাদ আলী আশরাফ।

২০০২ সালে প্রতিষ্ঠিত মাটিরাঙা পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৫৭০ জন। নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।