২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হামলার অভিযোগ আ. লীগ বিদ্রোহীর

বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মীনা হাসিবুল হাসান শিপন তার উপর হামলার অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:05 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

বুধবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডে এ হামলা হয় বলে দাবি করেন এই প্রার্থী।

হাসিবুল হাসান শিপনের অভিযোগ, বাগেরহাট পৌরসভার কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী খান হাবিবুর রহমানের সমর্থকরা তার পোলিং এজেন্টদের মারধর করেছে।

তিনি বলেন, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ হামলা চালানো হয়।

“এ সময় তারা আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়,” বলেন তিনি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী খান হাবিবুর এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার পক্ষে গণজোয়ার দেখে বিস্মিত হয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী এখন আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন।”

তবে এ পৌরসভার নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী একেএম আব্দুল হাই।

তিনি বলেন, “এই নির্বাচন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পৌরবাসী আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।”

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান বলেন, “আমরা যখনই কোনো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি তখনই সেখানে গিয়ে ব্যবস্থা নিয়েছি।”

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানান তিনি।