২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, এক কেন্দ্রে ভোট স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় জাল ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:31 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ারা মহিলা সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদগঞ্জের ইউএনও ও রিটার্নিং অফিসার মো. জয়নাল আবদিন।

সংঘর্ষের পর এ কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

ফরিদগঞ্জ থানার এসআই মো. ফারুক জানান, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“পরে পুলিশ গিয়ে ১৫ রাউন্ডের মতো ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

সংঘর্ষে ৪/৫ জনের মতো আহত হয় বলে জানালেও কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা করতে পারেননি এসআই ফারুক।