রাজশাহীতে ২ সাংবাদিক আটক
অনুমতি ছাড়া রাজশাহীর পুঠিয়ায় বিজিবি ক্যাম্পে প্রবেশের অভিযোগে দুই সাংবাদিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানান পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।
আটকরা হলেন, এটিএন নিউজজের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম।
ওসি হাফিজুর জানান, রাতে ওই দুই সাংবাদিক পুটিয়া বিজিবি ক্যাম্পে বিনা অনুমতিতে প্রবেশ করেন এবং সেখানে রাখা বিজিবির অস্ত্রের ছবি তুলতে থাকেন। এ সময় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে রাখে।
সকাল ৭টার দিকে বিজিবির পক্ষ থেকে ক্যাম্প কমান্ডার একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের থানায় হস্তান্তর করেন করে জানান তিনি।
