সুনামগঞ্জে দুই নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহার
এক প্রার্থীর প্রতি পক্ষপাতের অভিযোগ ওঠায় সুনামগঞ্জ পৌরসভায় একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তাকে সরিয়ে নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী প্রিজাইডিং অফিসার সুজিত কুমার দেব ও পোলিং অফিসার বিপ্লব চন্দ্র দাসকে প্রত্যাহার করা হয়েছে।
পক্ষপাতের অভিযোগ থাকায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানান।
পৌর ভোটে ৬৬ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত সংখ্যা কর্মকর্তা নিয়ে প্যানেল চূড়ান্ত করায় কাউকে বাদ দেওয়া হলে অতিরিক্ত থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
