সদরঘাটে বুড়িগঙ্গায় পড়ে হকারের মৃত্যু
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে এক হকারের মৃত্যু হয়েছে।
নিহত সঞ্জয় কুমার (৩২) পুরান ঢাকার শাঁখারী বাজারের চন্দন কুমারের ছেলে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম বলেন, সঞ্জয় সদরঘাটে রুটি-কলাসহ বিভিন্ন খাবার বিক্রি করতেন।
“সোমবার সকালে রুটি-কলা বিক্রির জন্য লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি লঞ্চ টার্মিনালে ভিড়লে ঝাঁকুনিতে বুড়িগঙ্গায় পড়ে নিখোঁজ হন তিনি।”
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান এসআই সামসুল।
