২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে প্রশিক্ষক আটক

যশোরে এক নারী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে তার প্রশিক্ষককে আটক করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী জানান, রোববার গভীর রাতে শহরের বেজপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক শ্রীনিবাস হালদার যশোর উপশহর ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক।

মঙ্গলবার যশোর সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আক্কাস আলী।

ওসি বলেন, উপশহর কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী এবং জেলা দলের থ্রো ইভেন্টের অ্যাথলেট ওই তরুণীর প্রশিক্ষক ছিলেন শ্রীনিবাস। নানা প্রলোভনে দীর্ঘদিন ধরে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন তিনি।

“শনিবার রাতে শহরের একটি আবাসিক হোটেলে মেয়েটিকে নিয়ে রাত কাটান তিনি। রোববার শ্রীনিবাস উপস্থিত থেকে লোকজন দিয়ে ওই নারী অ্যাথলেটকে মারধর এবং তার বাইসাইকেল স্বর্ণলংকার ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন।”

এ ঘটনায় রাতেই ওই নারী ক্রীড়াবিদ থানায় অভিযোগ করলে পুলিশ শ্রীনিবাস হালদারকে আটক করে বলে জানান ওসি।