২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী লালন উৎসব শুরু

মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী লালন উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার বিকেলে সিরাজদিখান উপজেলার দোসরপাড়ার লালন শাহ বটতলায় পদ্মহেমধাম আশ্রমে এই উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসদুজ্জামান নূর।

উৎসবে মুক্তিযোদ্ধা দরবেশ নহি শাহ, দরবেশ মহরম শাহ, বুড়ি ফকিরানী, রাজ্জাক বাউলসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধুগুরু ও বাউলশিল্পীরা এসেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাউলরা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করেন।

“কিন্তু মৌলবাদী শক্তি বাউলদের উপরও হামলা চালিয়েছে। ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের মানুষের উপর হামলাকারী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মহেমধাম আশ্রমের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সিরাজদিখান উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহিনা পারভীন প্রমুখ।