২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি আইনের এক মামলায় ঝালকাঠি শহরে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:20 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার বেলা সাড়ে ৩টার দিকে শহরের টিনপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঝালকাঠি সদর থানার পরিদর্শক মাহে আলম।

গ্রেপ্তার মো. লিমন নকিব জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ পরিদর্শক মাহে আলম বলেন, শহরের রোনাস রোডের বাসিন্দা মো. কাঞ্চন আলী খান বাদী হয়ে রোববার দুপুরে এ মামলাটি করেন।মামলায় ছাত্রলীগ নেতা ছাড়াও অজ্ঞাত আরও ছয় জনকে আসামি করা হয়েছে।

মামলার পর প্রধান আসামি ছাত্রলীগ নেতা লিমন নকিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান  পুলিশ কর্মকর্তা মাহে আলম।

মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৩ ডিসেম্বর দুপুরে লিমন নকিব দুই নারীসহ কয়েকজনকে নিয়ে কাঞ্চন আলীর বাড়িতে যান।এ সময় বাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। এ সুযোগে অস্ত্রের মুখে এবং মারধর করে পোশাক ছিঁড়ে ওই নারীদের সঙ্গে কাঞ্চন আলীর ছবি তোলেন ছাত্রলীগ নেতা এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় ওই শিক্ষক ঘরে ২৭ হাজার টাকা দিলে ছাত্রলীগ তার লোকজন নিয়ে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।