২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের মামলা

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 12:09 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শনিবার রাতের ওই ঘটনার পর ১৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ দুটি মামলা দায়ের করেছে।

রোববার সকালে কোতোয়ালি মডেল থানায় মামলা দুটি করেন এসআই আশুতোষ সরকার।

কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মামলা দুটিতে মহানগর ও জেলা ছাত্রলীগের ১৩ নেতাকর্মীসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫ জনকে আাসমি করা হয়েছে।

তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে মহানগর ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে শনিবার রাত ১০টার দিকে নগরীর জেলা স্কুলের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে আধাঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শনিবার রাতের ওই ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আটকরা হলেন সাদ্দাম আকন (২০), রাকিব (১৯), আল আমিন (১৯), অনিক (১৮), সোলায়মান (১৮), হাসান (১৮), আলিফ (১৮), শুভ (১৮), রোমান (১৭), সালমান রহমান (১৬), রজওয়ান পারভেজ (১৬), কামলরুল হাসান (১৫) ও আবিদ ইসলাম (১৫) ।

মামলার বাদী কোতোয়ালি থানার এসআই আশুতোষ সরকার জানান, একটি মামলায় যানবাহন ভাংচুর এবং অপরটিতে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।