গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত
গাজীপুর সদরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হন অন্তত পাঁচজন।
উপজেলার বানিয়ারচাল এলাকায় রোববার ভোরে এ দুর্ঘটনায় নিহত যুবকের (৩৫) পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. হেলালুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
“এতে মাইক্রোবাসের যাত্রী ওই যুবক ঘটনাস্থলে নিহত এবং অন্তত পাঁচ যাত্রী আহত হন।”
ওসি বলেন, হাইওয়ে পুলিশ ও স্থানীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে।
