২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

খুলনার পাইকগাছা উপজেলায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:33 AM

Updated : 22 Aug 2022, 02:22 PM

দেলুটীর দুর্গাপুর এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রাতে খুলনা নগরীতে একটি হাসপাতালে বিশ্বজিৎ মণ্ডলের মৃত্যু হয়।

পাইকগাছা থানার কম্পিউটার অপারেটর বিশ্বজিৎ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্ডুরিয়া গ্রামের অশোক মণ্ডলের ছেলে।

পাইকগাছা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, বিশ্বজিৎ মণ্ডল দাপ্তরিক কাজে শনিবার পাইকগাছা থেকে খুলনা পুলিশ লাইনে যান। শনিবার দুপুরে পাইকগাছা ফেরার সময় খুলনা শহরের গল্লামারী থেকে ভাড়ার মোটরসাইকেলে পাইকগাছার উদ্দেশে রওনা হন।

“পথে দেলুটীর দুর্গাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নসিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বুকে আঘাত পান তিনি।”

ওসি বলেন, তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে বিশ্বজিতের মৃত্যু হয়।

মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।