২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

নীলফামারীর ডিমলা উপজেলায় নদী থেকে এক তরুণীর লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

উপজেলা দক্ষিণ সুন্দরখাতা গ্রামের বুড়িতিস্তা নদীর খোকসারঘাট থেকে তরুণীর ভাসমান লাশ উদ্ধার করা হয় বলে জানান জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

এএসপি কবীর বলেন, কচুপাতা রঙের সালোয়ার ও নীল রঙের কামিজ পরা ওই তরুণীকে কে বা কারা শ্বাসরোধে হত্যার পর লাশ বুড়িতিস্তা নদীতে ফেলে গেছে। তার মুখমণ্ডল, মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে মেয়েটিকে হত্যা করা হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ডিমলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।