কুয়াকাটায় আ.লীগ ও জাপার মেয়র প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সঞ্জয় মন্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন খন্দকারের আদালত তাদের এ জরিমানা করে।
আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারেক মোল্লাকে ১০ হাজার এবং জাতীয় পার্টির (এ) প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এসআই সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবীনপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।
“খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন খন্দকার আচরনবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই প্রার্থীকে জরিমানা করেন।”
