২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি প্রার্থীর উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

‘জনপ্রিয়তায় ভীত হয়েই সরকারি দলের সন্ত্রাসীরা’ বিরামপুরে বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলামের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজাদুল ইসলাম জনপ্রিয় নেতা বলেই গতবারও মেয়র নির্বাচিত হয়েছিলেন।তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকারি দলের সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করেছে ।”

এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান জেলা বিএনপি এই নেতা।

এ নিয়ে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কি অভিযোগ করেছে সে বিষয়ে আমরা অবগত নই।”  

মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে আনসার মাঠে ‘একদল দুর্বৃত্ত’ বিএনপির মেয়র প্রার্থী আজাদুলের উপর হামলা চালায়। এতে রিকশাচালকও আহত হন।