২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের দুই পৌরসভা: কেন্দ্র ২৪, ঝুঁকিপূর্ণ ২৩

বাগেরহাটের দুটি পৌরসভায় ২৪টি ভোট কেন্দ্রের একটি ছাড়া সবকটি কেন্দ্রকে অধিক গুরুত্বর্পূণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

অলীপ ঘটক

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 02:06 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরসভায় মোট ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি ছাড়া বাকি ২৩টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চি‎হ্নিত করা হয়েছে।

“তবে নির্বাচনের পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে ২৮ জন পুলিশ ও আনসার সদস্যের দল রাখা হচ্ছে।”

এছাড়াও দুটি পৌরসভায় তিনটি করে স্ট্রাইকিং ফোর্স, চেকপোস্ট ও নির্বাহী হাকিমদের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ভোটের দিন কাজ করবে বলে জানান তিনি।

আগামী ৩০ ডিসেম্বর জেলার দুটি পৌরসভায় অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট পৌরসভার মোট ৩৪ হাজার ২০৩ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ১৬ হাজার ৭৭৮ পুরুষ ভোটার এবং ১৭ হাজার ৪২৫ নারী ভোটার রয়েছেন।

এদিকে, মোরেলগঞ্জ পৌরসভায় ১৪ হাজার ৩০৩ জন ভোটারের মধ্যে সাত হাজার ৯০ জন পুরুষ এবং সাত হাজার ২১৩ জন নারী ভোটার রয়েছেন।