২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’র মৃত্যু

সুন্দরবনের শরণখোলায় কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় আটক ‘বনদস্যু' সগীরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:51 AM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার সকাল সোয়া ১০টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয় বলে জানান র‌্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম।

সকাল ৭টার দিকে শরণখোলার পানিরঘাট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম বলেন, সকালে গুলিবিদ্ধ অবস্থায় বনদস্যু সগীরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহদেব অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব সদস্যরা সগীরকে সকালে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার বুকে দুটি গুলিবিদ্ধ হয়েছে।

সগীর ভাণ্ডারী আগে স্থানীয় আরেকটি বনদস্যু নয়ন বাহিনীর সদস্য ছিলেন, সম্প্রতি তিনি নিজের নামে বাহিনী গঠন করে ডাকাতি শুরু করেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা রফিকুল।

পুরনো খবর:

শরণখোলায় কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ‘বনদস্যু’