২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিএনপির মেয়র প্রার্থী ছুরিকাহত

নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বিরামপুরে বিএনপির মেয়র প্রার্থীকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 08:19 AM

Updated : 22 Aug 2022, 02:20 PM

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আনসার মাঠে এ হামলার ঘটনায় এক রিকশাচালকও আহত হয়েছেন বলে বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানিয়েছেন।

আহত মেয়র প্রার্থী আজাদুল ইসলাম ও রিকশাচালক জয়নাল আবেদীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, নির্বাচনী প্রচার শেষে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন আজাদুল। আনসার মাঠে ‘একদল দুর্বৃত্ত’ তার উপর হামলা চালায়।

এ সময় রিকশাচালক বাধা দিলে হামলাকারীরা দুজনকে ছুরি মেরে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান ওসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান জানান, আজাদুলের মাথা ও হাত এবং জয়নালের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

পুরনো খবর:

বিএনপির মেয়র প্রার্থীকে সাংসদের ভাইয়ের ‘হুমকি’