২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পুড়ে গেল ২২ দোকান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঝুটের গুদামসহ ২২টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 01:33 AM

Updated : 22 Aug 2022, 02:20 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরপা আড়িয়াবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আগুন লাগে।

আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ।

স্টেশন অফিসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে একটি ঝুটের গুদাম ও মালপত্রসহ ২২টি বিভিন্ন শ্রেণির দোকান পুড়ে গেছে।”

তবে কিভাবে আগুন লাগে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে আগুনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে মালপত্র রাখায় প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম।