২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে আ. লীগ প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনেছেনে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 02:42 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসার বরাবর এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. আহসান।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী মো. আহসান উল্লাহ তার প্রতিদ্বন্দ্বী মো. আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ করেছেন। 

“অভিযোগ আমি আবেদনটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। বিষয়টি এখন নির্বাচন কমিশন দেখবে।”

অভিযোগকারী আহসান উল্লাহ জানান, দুদকের দুইটিসহ আনিছুর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তার মধ্যে দুইটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু আনিছুর রহমান হলফনামায় উল্লেখ করেন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে, যাদের কোনোটিতেই অভিযোগপত্র হয়নি।

এ ব্যাপারে আনিছুর রহমান বলেন, তার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কোনো তথ্য তার জানা নেই।

শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মেয়র পদপ্রার্থী আনিছুর রহমানের বিরুদ্ধে দুদকের একটি মামলা ছাড়াও একটি খুনের মামলায় অভিযোগপত্র রয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।