২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোলের পুটখালীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 10:56 AM

Updated : 22 Aug 2022, 02:19 PM

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

নিহত নাসরিন আক্তার (৩৩) বেনাপোলের মহিষাখোলা এলাকার রাহাজান হাবীবের মেয়ে ও পুটখালী গ্রামের আযুব আলীর স্ত্রী।

নিহতের বাবার বরাত দিয়ে ওসি বলেন, বেশ কয়েকমাস আগে থেকে পারিবারিক কলহের সৃষ্টি হয় নাসরিন ও আযুব আলীর মধ্যে। এ নিয়ে সোমবার রাতে নাসরিনকে পিটিয়ে হত্যা করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানান ওসি।

এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান রাহাজান হাবীব।