চৌদ্দগ্রামে দুই মেয়র প্রাথী সমর্থকদের সংর্ঘষ, ভাংচুর-অগ্নিসংযোগ
কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
সোমবার চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রাথী মোহাম্মদ মিজানুর রহমান ও বিদ্রোহী প্রার্থী এনাম পাটোয়ারীর সমর্থকদের এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ।
এতে উভয় দলের অন্তত আট কর্মী-সমর্থক আহত হন। আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, সংঘর্ষের সময় দুই প্রার্থী কর্মী সমর্থকরা বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
