আচরণবিধি ভঙ্গ: কিশোরগঞ্জে ২ মেয়র প্রার্থীকে অর্থদণ্ড
কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নিয়ম ভঙ্গ করে মিছিল করায় সোমবার তাদের এ জরিমানা করা হয়।
এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়ার প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল কাইয়ুম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার অভিযোগে কামরুলকে ১৪ হাজার টাকা ও কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
