তাড়াশে ‘অপহৃত’ গৃহবধূ উদ্ধার, যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে কথিত অপহরণের ছয় দিন পর এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তারও করা হয়।
সোমবার ভোরে তাড়াশ সদরের খুঁটিগাছা গ্রামে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৭) তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরোহানী গ্রামের রহমত আলী মুন্সীর ছেলে।
এসআই অনুজ কুমার আরও জানান, আট মাস আগে মেয়েটির (১৯) বিয়ে হয়। স্বামীর বাড়ি থেকে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।
“ওই ঘটনায় রোববার মেয়েটির বাবা তাদের পূর্ব পরিচিত রফিকুল ইসলামের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।”
