সৈয়দপুর মুক্ত দিবস ১৮ ডিসেম্বর
১৮ ডিসেম্বর সৈয়দপুর দিবস। একাত্তরের এ দিনে হানাদার মুক্ত হয় সৈয়দপুর।
এই দিনে সৈয়দপুর শহরের পৌরসভা কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা কাজী ওমর আলী।
হানাদার মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার একরামুল হক বলেন, একাত্তরের ১৭ ডিসেম্বর ভারতের হীম কুমারী ক্যাম্প থেকে মুক্তি বাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে সৈয়দপুর শহরে প্রবেশ করে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। যৌথ আক্রমণে টিকতে না পেরে হানাদাররা পিছু হঠতে বাধ্য হয়।
১৮ ডিসেম্বর সকালে সকালে সৈয়দপুর শহরের পৌরসভা কার্যালয়ে ও আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা কাজী ওমর আলী। এ দিন মুক্তিযুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে শহরে আনন্দ মিছিলও বের হয় বলে জানান তিনি।
