জয়পুরহাটে অস্ত্রসহ ২ শিবির নেতা গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে রিভলবার ও হাতবোমাসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালের দিকে কদমতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানান।
আটকরা হলেন- জেলা ছাত্র শিবিরের সভাপতি আবুজার গিফারী (২৮) ও সাধারণ সম্পাদক ওমর আলী (২২)।
তাদের কাছ থেকে দুটি রিভলবার ও ২৭টি হাতবোমা উদ্ধার হয়েছে বলেও র্যাব কর্মকর্তা মামুন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আটক দুজনের বিরুদ্ধে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতাসহ একধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন।”
