২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ঢাকার সাভারে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 10:39 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সড়কের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার এসআই কবীর হোসেন।

নিহতরা হলেন- আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (২৮) ও সাভারের কমলা এলাকার এবাদত মণ্ডল।

আহতরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই কবীর বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে কলমা এলাকায় ‘আনন্দ সুপার’ পরিবহনের একটি বাসের সঙ্গে বালু ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন ও এনাম মেডিকেল কলেজে ইবাদতের মৃত্যু হয় ।

দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

বান্দরবানে ট্রাক উল্টে ৭ শ্রমিকের মৃত্যু